সংবাদ

প্রিয় দলের হারে সাতক্ষীরায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

প্রিয় দলের হারে সাতক্ষীরায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়ার পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫)। তিনি রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।

হাফিজুর রহমানের নিকটাত্মীয় শেখ জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন। প্রিয় দলের প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। সোমবার ভোরে কদমতলা এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়। সেখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়ারও আয়োজন করেন। কিন্তু খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তিনি মন খারাপ করে বাড়িতে ফেরেন। এর কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হাফিজুরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রিয় দলের হারে সাতক্ষীরায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়ার পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫)। তিনি রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।

হাফিজুর রহমানের নিকটাত্মীয় শেখ জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন। প্রিয় দলের প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। সোমবার ভোরে কদমতলা এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়। সেখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়ারও আয়োজন করেন। কিন্তু খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তিনি মন খারাপ করে বাড়িতে ফেরেন। এর কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হাফিজুরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত