সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

তেলাপোকা পার্টির কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি - মানবজমিন

শিক্ষায় দুর্নীতি এবং নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকে ধাপে ধাপে তেলাপোকা জনতা পার্টি এগিয়ে নিয়ে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে। এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনরাও। এই আবহে তেলাপোকা জনতা পার্টি সংসদ অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছিল। সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের সাংসদেরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এই পরিস্থিতিতে সিজেপি’র আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ-তরুণী অভিযানে যোগ দিয়েছিলেন। প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসেনা নামিয়েও বিক্ষোভকারীদের দমানো যায়নি। এমন কি মিছিল আটকাতে লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার ও ব্যারিকেড তৈরি করেও তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)’র সংসদ অভিযান রুখতে পারেনি পুলিশ। পুলিশের বাধা কাটিয়েই সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মিছিল এগিয়ে আসতেই নিরাপত্তার কারণে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছিল।

টানা বৃষ্টি ও উজান ঢল, ১০ জেলায় ফের বন্যার আশঙ্কা - সংবাদ

উজানের ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত বর্ষণের প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১০টি জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

দি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের - প্রথম আলো

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ৯ রাত ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক–বেসামরিক স্থাপনা তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এরই মধ্যে সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

বেনজীরকে ফেরত দিতে সম্মত দুবাই - যুগান্তর

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু নথিপত্র ও তথ্য-উপাত্ত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় সে বিষয়গুলো নিয়ে কাজ করছে পুলিশদুদক। সোমবার দুবাইয়ের দিক থেকে বাংলাদেশের চিঠির উত্তর পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

পে-স্কেল বাস্তবায়নের চাপে হিমশিম সরকার - দেশ রুপান্তর

বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নবম জাতীয় পে-স্কেলের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয় জাতীয় বেতন কমিশন। ওই অর্থবছরে (২০২৫-২৬) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হয়েছে ৮৫ হাজার ১৩৭ কোটি টাকা। আর নতুন পে-স্কেল চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়ন করতে হলে ১ লাখ ৬ হাজার ৩০৭ কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অর্থাৎ বছর ঘুরতেই এ খাতে পেনশনের পাওনাসহ রাষ্ট্রের খরচ দাঁড়াবে প্রায় ২ লাখ ১৮ হাজার কোটি টাকায়। ব্যয় বৃদ্ধির এই হার ১৫৬ শতাংশ।

মামলা বাড়ছে, রায় কম - আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় দুই বছরে ছয়টি মামলার রায় হয়েছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ২০টি মামলা। ৩৮ অভিযোগের তদন্ত চলার পাশাপাশি তদন্তের জন্য বাছাই করা হয়েছে আরও অর্ধশতাধিক অভিযোগ।

এগুলোর বাইরে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা আছে আরও কয়েক শ অভিযোগ। অর্থাৎ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা দিন দিন বাড়বে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী একটি মামলা নিষ্পত্তি হতে কয়েক মাস লাগছে। মামলা বাড়লে নিষ্পত্তির জন্য অপেক্ষাও দীর্ঘ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেঙ্গুর ধরন পাল্টেছে, সংক্রমণ-মৃত্যুঝুঁকি বাড়তে পারে - সমকাল

চার বছর ধরে দেশে ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে বেশি প্রচলিত ধরন (সেরোটাইপ) ছিল ডেনভ-২। তবে চলতি বছর সেই চিত্র বদলে গেছে। এখন আধিপত্য দেখা যাচ্ছে ডেনভ-৩ সেরোটাইপের। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, এ বছর বিশ্লেষণ করা নমুনার ৯১ দশমিক ৫ শতাংশে ডেনভ-৩ ও ৮ দশমিক ৫ শতাংশে ডেনভ-২ শনাক্ত হয়েছে। অন্য কোনো সেরোটাইপ পাওয়া যায়নি।

পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর গোপন তৎপরতা আরাকানের - নয়া দিগন্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর হাতছাড়া হওয়া মংডু ও বুথিডংয়ের কৌশলগতভাবে বর্তমানে গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল। অন্য দিকে এই সুযোগে সীমান্তের ওপার থেকে পার্বত্য চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক ভারী অস্ত্রের চালান। মিয়ানমার সীমান্তের অরক্ষিত অংশ ও নাফ নদী ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির মাধ্যম রকেট লঞ্চার, একে-৪৭, হ্যান্ড গ্রেনেড এবং মাইনের মতো ভারী অস্ত্র পাচার হচ্ছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্যসংখ্যক পাহাড়ি যুবক ও স্থানীয় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মির’ (এএ) পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন করে ঘনীভূত হচ্ছে গভীর নিরাপত্তা সঙ্কট।

সিস্টেম লসের নামে গ্যাস চুরি - কালের কণ্ঠ

তীব্র গ্যাসসংকটে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনেও কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার সরবরাহ লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকদের বাসাবাড়িতেও ঠিকমতো রান্না হচ্ছে না। অথচ এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সিস্টেম লসের নামে প্রতিদিনই হিসাবের বাইরে চলে যাচ্ছে প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস, যার আর্থিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় পাঁচ হাজার ১১০ কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদিত কারিগরি ক্ষতির বাইরে এই পুরো অংশই মূলত গ্যাস চুরি, অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনাগত দুর্বলতার ফল।

সুশীলরা দুর্গত মানুষের পাশে থাকেন না কেন? - বাংলাদেশ প্রতিদিন

ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী। অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দেড় বছর। ক্ষমতায় থাকার সময় দেশের মানুষের ভাগ্যবদলের অনেক গল্প শুনিয়েছিলেন। দেশকে এগিয়ে কোথায় নিয়ে যাবেন তার লম্বা ফিরিস্তি দিতেন প্রতিদিন। ইউনূস আমলে দেড় বছরে দেশের কী হাল হয়েছে তা এখন সবাই জানে। তা নিয়ে আজ আলোচনা করতে চাই না। কিন্তু দেশদরদি এই শান্তির দূত আজ কোথায়?

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত