সংবাদ

৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্তত ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন ৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের খসড়া তৈরি করেছে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা বাতিল করায় এই পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারাকে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এই ধারার অধীনে মূলত ‘জোরপূর্বক শ্রমপ্রথা’ সংক্রান্ত তদন্তকে হাতিয়ার করা হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি তার শুল্ক নীতি আরও কঠোর করেছেন। এর আগে তিনি কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের এক রায়ে ২০২৫ সালের এপ্রিলে প্রবর্তিত পারস্পরিক শুল্ক বাতিল করা হলে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়।

তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তারা কিছু গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যকে শুল্কমুক্ত রাখা এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন।

এদিকে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ বেড়েছে। চলতি মাসের এক জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন ভোটার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রস্তাবিত এই শুল্কের আওতায় জোরপূর্বক শ্রমপ্রথার অভিযোগে বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এ ছাড়া অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়ে পৃথক একটি তদন্তে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত