তিন টাকায় ১ টাকা দুর্নীতি - যুগান্তর
দেশের সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অনিয়ম যেন থামছেই না। বালিশ-কাণ্ডের পর এবার বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। ৯ অর্থবছরে প্রকল্পটিতে প্রায় ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে ২৯ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করেছে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর (ফাপাড)। অর্থাৎ, ব্যয় হওয়া প্রতি তিন টাকার মধ্যে প্রায় এক টাকার হিসাব নিয়ে আপত্তি তুলেছেন নিরীক্ষকরা। একই সময়ে প্রকল্পে ২৩০টি অডিট আপত্তি উঠেছে। এর মধ্যে ১২০টিই রাশিয়ার নাগরিকদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্প ঘিরে।
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব: অযোগ্য হবেন শিক্ষক ও ঋণখেলাপির জামিনদাররা - সংবাদ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিদ্যমান আইন আচরণবিধিতে ও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ঋণখেলাপির জামিনদার ও দ্বৈত নাগরিকত্বধারীরা স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন।
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল - প্রথম আলো
ভারতে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন–নির্যাতনের প্রতিবাদ জানাতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান শুরু করেন। সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ তাঁদের জোর করে সরিয়ে দেয়। বাস বোঝাই করে নেতাদের নিয়ে যাওয়া হয়। জবরদস্তি করে নিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এর দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মানবাধিকার কমিশন ‘লাইফ সাপোর্টে’ - দেশ রূপান্তর
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী, কার্যকর, স্বাধীনভাবে পরিচালনার জন্য সংস্কার ও গতিশীল করার তাগিদ ছিল, তার একটি জাতীয় মানবাধিকার কমিশন। তবে প্রতিষ্ঠার পর থেকে ‘রাজনৈতিক’ সিদ্ধান্তের বলি এই প্রতিষ্ঠান এখনো মুমূর্ষু অবস্থায় ‘লাইফ সাপার্টে’ রয়েছে। কমিশনের মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম গত ২১ মাস ধরে বন্ধ। দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক কিছু কাজ ছাড়া বিশেষ কোনো ভূমিকা নেই। এই অনিশ্চয়তা কবে কাটবে, তাও কেউ বলতে পারছেন না।
ঋণ পুনঃতপশিলে ঘুরেফিরে চিহ্নিত কয়েকটি কোম্পানি - সমকাল
টাকা ফেরত না দিয়েও দীর্ঘ সময় ধরে ঋণ নিয়মিত দেখানোর সুযোগ পেয়ে আসছেন শীর্ষ খেলাপিরা। বিশেষ সুবিধা পাওয়া ব্যবসায়ীরাই ঘুরেফিরে পুনঃতপশিলের জন্য হাজির হচ্ছেন। একের পর এক সুবিধা নেওয়ার কিছুদিন পর তারা আবার খেলাপি হচ্ছেন। প্রকৃত আদায় ছাড়া ঋণের উল্লেখযোগ্য অংশ নিয়মিত দেখিয়ে আসা ব্যাংক খাত এভাবে পুনঃতপশিলের ফাঁদে পড়েছে। এতে খেলাপি ঋণ না কমে উল্টো বাড়ছে। এর ফলে বাংলাদেশ এখন খেলাপি ঋণের হারে বিশ্বের শীর্ষস্থান পেয়েছে।
এলএনজি টার্মিনালে ত্রুটি আরও বাড়ল গ্যাস-সংকট - আজকের পত্রিকা
আগেই দৈনিক গ্যাসের সরবরাহ ঘাটতি ছিল ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এই ঘাটতির সঙ্গে যোগ হয়েছে আরও প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ এক ধাক্কায় এত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। ২৪ ঘণ্টার বেশির ভাগ সময় চুলা জ্বলছে না অনেক এলাকার বাসাবাড়িতে।
কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি সুবিধা - দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপত্ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের
প্রথম আনুষ্ঠানিক বৈঠকে নানা পরামর্শ ও মতামত প্রদানের পাশাপাশি উঠে এসেছে
প্রাপ্তি-অপ্রাপ্তির কথাও। শরিক নেতাদের কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পাওয়ার আগ্রহের
কথা বলেছেন প্রধানমন্ত্রীকে। কেউ কেউ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ইচ্ছা
ব্যক্ত করেন। আবার কেউ কেউ বলেছেন, বিএনপির ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই
সনদের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদের ‘উচ্চকক্ষ’ গঠন হলে সেটির সদস্য
পদে যেন তাদেরকে বিবেচনা করা হয়।
জোট শরিকদের ক্ষোভ-দাবি, ভাবছে বিএনপি - মানবজমিন
ক্ষমতায় অংশীদার করা এবং নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠনসহ বিএনপি’র কাছে নানা দাবি জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর শীর্ষ নেতারা। নির্বাচনের পর জাতীয় সরকার গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কর্মসূচি নিয়েছেন তার প্রশংসাও করেছেন নেতারা। সরকারি কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে তারা বলেছেন, সরকার একলা চলো নীতি দিলে ব্যর্থতার দায়ভার জোট শরিকরা নেবে না। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার যাতে দায় এবং প্রতিশ্রুতি ভুলে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন তারা।
নষ্ট হচ্ছে সোয়া ১৪ লাখ আলামত - কালের কণ্ঠ
চরম অব্যবস্থাপনায় দেশের থানা ও আদালতের মালখানায় জব্দ মালপত্রের পাহাড় জমেছে। এ পর্যন্ত ১৪ লাখের বেশি আলামত ও মালপত্র জব্দ রয়েছে থানা ও আদালতের মালখানায়। এর মধ্যে ১০ বছরের বেশি সময় ধরে জব্দ আছে তিন লাখ ৬৭ হাজার ৪৯০টি সাধারণ আলামত। কোনো অপরাধের তদন্ত বা বিচারের স্বার্থে জব্দ করা আলামত বা জিনিসপত্র সংরক্ষণ, রক্ষণাবেক্ষণে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে পুলিশ সদর দপ্তরের এক অনুসন্ধান কমিটির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় পড়ে থাকায় এসব আলামত ও মালপত্র নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাইব্যুনালে মোজাফফর -
সাবেক
সেনাকর্মকর্তা মেজর (অব:) মোজাফফর হোসেনের বিরুদ্ধে সেনা আইনে বিচারপ্রক্রিয়া
চললেও তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে হবে। মানবতাবিরোধী অপরাধে
সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তের স্বার্থে তাকে ট্রাইব্যুনালে হাজির করার
নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২৩ জুলাই সকাল ১০টার
মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এরপর
তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। প্রয়োজনে তাকে এবং সাবেক
সেনাকর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে
জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
\

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন