সংবাদ

ইউক্রেনে জনরোষের মুখে সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

ইউক্রেনে জনরোষের মুখে সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় উত্তাল হয়ে উঠেছে ইউক্রেন। টানা কয়েক দিনের তীব্র গণবিক্ষোভের মুখে অবশেষে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান (কমান্ডার-ইন-চিফ) ওলেক্সান্দর সিরস্কিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার প্রতিবাদে দেশজুড়ে জনরোষ তৈরি হলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে অত্যন্ত জনপ্রিয় এবং প্রযুক্তিমনস্ক প্রতিরক্ষামন্ত্রী ৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেন জেলেনস্কি। ফেদোরভ ইউক্রেনীয় সেনাবাহিনীতে ড্রোন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার অপসারণকে সাধারণ মানুষ সামরিক বাহিনীর ‘পুরোতন পন্থীদের’ ষড়যন্ত্র হিসেবে দেখেন। এর ফলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের মূল লক্ষ্য ছিল ৬০ বছর বয়সী সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি। সমালোচকদের মতে, সিরস্কি ‘সোভিয়েত ঘরানার’ একজন রক্ষণশীল কমান্ডার, যিনি যুদ্ধের আধুনিকায়ন এবং আমূল সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ফেদোরভ বনাম সিরস্কির এই আদর্শিক লড়াইয়ে শেষ পর্যন্ত সেনাপ্রধানকেই বিদায় নিতে হলো।

সিরস্কির স্থলে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৪৩ বছর বয়সী জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। দ্রাপাতিকে একজন সম্মুখসমরের যোদ্ধা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী নেতা হিসেবে বিবেচনা করা হয়। মজার ব্যাপার হলো, দ্রাপাতি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। বিশ্লেষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে জেলেনস্কি বিক্ষোভকারীদের শান্ত করার পাশাপাশি সেনাবাহিনীতে নতুন প্রজন্মের নেতৃত্বের পথ প্রশস্ত করলেন।

মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আমি ওলেক্সান্দর সিরস্কিকে তার দীর্ঘকালীন সেবার জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে ২০২২ সালে রুশ বাহিনীর হাত থেকে কিয়েভ রক্ষায় তার বীরত্বপূর্ণ ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।” তবে যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে কৌশলগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই রদবদলকে অপরিহার্য বলে অভিহিত করেন।

জেলেনস্কি আরও জানান, তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের সঙ্গে বৈঠক করেছেন এবং তাকে সরকারের একটি ‘সম্মানজনক’ পদে ফেরার প্রস্তাব দিয়েছেন। ফেদোরভ এখনো সেই প্রস্তাবে সম্মতি না জানালেও নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতির নিয়োগকে তিনি স্বাগত জানিয়েছেন। দ্রাপাতিকে তিনি ‘মুক্ত মানুষের মুক্তি ও ন্যায়বিচারের লড়াইয়ে নতুন আশা’ বলে বর্ণনা করেছেন।

বিদায়ী ভাষণে সিরস্কি তার মেয়াদের সাফাল্য দাবি করে বলেন, “আমি উত্তরাধিকারীর হাতে এমন এক সেনাবাহিনী তুলে দিয়ে যাচ্ছি, যারা এখন আর কেবল আত্মরক্ষা নয়, বরং বীর বিক্রমে শত্রুর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।”

বর্তমানে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়েভহেনি খমারা। জেলেনস্কি নতুন সেনাপ্রধান দ্রাপাতি এবং খমারাকে যৌথভাবে একটি আধুনিক সামরিক কৌশল এবং ড্রোন সরবরাহের নতুন পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এই রদবদলের মাধ্যমে ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে চলা দীর্ঘ এক সপ্তাহের সংকটের আপাত অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

ইউক্রেনে জনরোষের মুখে সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত