সংবাদ

দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
ফকিরহাটের পথসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। ছবি : সংবাদ

দেশের মানুষের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো চত্বরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, “একটি চারা গাছ রোপণের পর তার যত্ন নিলে তবেই বড় হয়ে ফল দেয়। এনসিপির জন্ম হয়েছে মাত্র দেড় বছর আগে। দেশবাসী আমাদের সহযোগিতা করলে আমরা উন্নয়নের ভূমিকা রাখার পাশাপাশি সব ধরনের দুর্নীতি দূর করতে সক্ষম হব।” এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়তে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম এবং সদস্য মহিউদ্দিন রনি।

বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান। পথসভায় হাসনাত আবদুল্লাহ ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্যসচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে জনসমর্থন চান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দেশের মানুষের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো চত্বরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, “একটি চারা গাছ রোপণের পর তার যত্ন নিলে তবেই বড় হয়ে ফল দেয়। এনসিপির জন্ম হয়েছে মাত্র দেড় বছর আগে। দেশবাসী আমাদের সহযোগিতা করলে আমরা উন্নয়নের ভূমিকা রাখার পাশাপাশি সব ধরনের দুর্নীতি দূর করতে সক্ষম হব।” এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়তে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম এবং সদস্য মহিউদ্দিন রনি।

বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান। পথসভায় হাসনাত আবদুল্লাহ ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্যসচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে জনসমর্থন চান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত