সংবাদ

হরগঙ্গা কলেজে লিফটে আটকা মা-মেয়ে উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

হরগঙ্গা কলেজে লিফটে আটকা মা-মেয়ে উদ্ধার
লিফট থেকে উদ্ধারের পর মা ও শিশুসন্তান। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকে পড়া এক শিক্ষার্থী ও তার ২ বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- ওই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) ও তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা।

ফায়ার সার্ভিস ও কলেজ সূত্রে জানা গেছে, ক্লাস শেষে শিশুসন্তানকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন লামিয়া। লিফটটি নবম তলায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আটকে যায়। খবর পেয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধার হওয়া মা ও শিশু বর্তমানে সুস্থ রয়েছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

হরগঙ্গা কলেজে লিফটে আটকা মা-মেয়ে উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকে পড়া এক শিক্ষার্থী ও তার ২ বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- ওই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) ও তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা।

ফায়ার সার্ভিস ও কলেজ সূত্রে জানা গেছে, ক্লাস শেষে শিশুসন্তানকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন লামিয়া। লিফটটি নবম তলায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আটকে যায়। খবর পেয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধার হওয়া মা ও শিশু বর্তমানে সুস্থ রয়েছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত