সংবাদ

১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন

​প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লক্ষ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।
​বুধবা‌রের সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
​সভায় অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প হলো: সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রথম সংশোধন প্রকল্প, বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী।
সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকল্পগুলো হলো: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন এবং ১টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ ও ২টি অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন সংক্রান্ত দ্বিতীয় সংশোধিত প্রকল্পও অনুমোদন পায়।
​সভায় পরিকল্পনা মন্ত্রী ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত ক‌রেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, নির্দিষ্ট আঞ্চলিক মহাসড়ক চার ও দুই লেনে উন্নীতকরণ, বিভিন্ন জেলা মহাসড়ক উন্নয়ন, ভূয়াপুর লিংক সড়ক নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং নির্দিষ্ট জেলাগুলোতে বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন প্রকল্প।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত