ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মমতাজ বেগম (৫০)। তিনি উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চেলেরঘাট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মমতাজ বেগম। এ সময় ময়মনসিংহগামী ‘ইউনাইটেড পরিবহন’–এর একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটিকে ধাওয়া করলে চালক ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটি রেখে পালিয়ে যান।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন