সংবাদ

এক কলা কিনতেই ফাঁসলেন জালনোটের কারবারি

প্রতিনিধি, ​ব্রাহ্মণবাড়িয়া(নাসিরনগর)
প্রতিনিধি, ​ব্রাহ্মণবাড়িয়া(নাসিরনগর)
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

এক কলা কিনতেই ফাঁসলেন জালনোটের কারবারি
ছবি : জব্দকৃত জাল নোট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ মো. লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জাল নোট দিয়ে কলা কেনার সময় স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক লিটন মিয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের ফিরোজ আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধরমন্ডল বাজারের কলাপট্টির দোকানি মো. ফেরদৌস মিয়ার কাছ থেকে কলা কেনেন লিটন মিয়া। বিনিময়ে তিনি এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে দোকানির সন্দেহ হলে তিনি উপস্থিত লোকজনকে জানান। পরে স্থানীয়রা লিটনকে আটকে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে আরও ১১টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন।

খবর পেয়ে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জালনোটসহ লিটনকে গ্রেপ্তার করেন।

নাসিরনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে (মামলা নং-১৭)।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এক কলা কিনতেই ফাঁসলেন জালনোটের কারবারি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ মো. লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জাল নোট দিয়ে কলা কেনার সময় স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক লিটন মিয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের ফিরোজ আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধরমন্ডল বাজারের কলাপট্টির দোকানি মো. ফেরদৌস মিয়ার কাছ থেকে কলা কেনেন লিটন মিয়া। বিনিময়ে তিনি এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে দোকানির সন্দেহ হলে তিনি উপস্থিত লোকজনকে জানান। পরে স্থানীয়রা লিটনকে আটকে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে আরও ১১টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন।

খবর পেয়ে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জালনোটসহ লিটনকে গ্রেপ্তার করেন।

নাসিরনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে (মামলা নং-১৭)।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত