সংবাদ

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সংবাদ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ  দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ যত্রতত্র পড়ে থাকতে দেখেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার নানা ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করেন। পরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হাসপাতালের সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। সেবার মান বাড়াতে এই ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। খুব শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে।’

পরিদর্শনকালে পাওয়া অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পুরো বাংলাদেশের সব হাসপাতাল চার মাসে পরিদর্শন করা সম্ভব নয়। তবে যেখানেই অভিযোগ পাই, সেখানেই ছুটে যাই। মোরেলগঞ্জের অব্যবস্থাপনার বিষয়গুলো আমি নোট করে নিয়ে যাচ্ছি। ঢাকায় ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আগামীতে হাসপাতালের চিকিৎসা সেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। মোরেলগঞ্জ পরিদর্শন শেষে মন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ  দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ যত্রতত্র পড়ে থাকতে দেখেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার নানা ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করেন। পরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হাসপাতালের সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। সেবার মান বাড়াতে এই ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। খুব শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে।’

পরিদর্শনকালে পাওয়া অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পুরো বাংলাদেশের সব হাসপাতাল চার মাসে পরিদর্শন করা সম্ভব নয়। তবে যেখানেই অভিযোগ পাই, সেখানেই ছুটে যাই। মোরেলগঞ্জের অব্যবস্থাপনার বিষয়গুলো আমি নোট করে নিয়ে যাচ্ছি। ঢাকায় ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আগামীতে হাসপাতালের চিকিৎসা সেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। মোরেলগঞ্জ পরিদর্শন শেষে মন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত