সংবাদ

নতুন বাংলাদেশ গড়তে বেশি করে গাছ লাগাতে হবে : সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিধি, মাগুরা
প্রতিনিধি, মাগুরা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

নতুন বাংলাদেশ গড়তে বেশি করে গাছ লাগাতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ছবি : সংবাদ

নতুন বাংলাদেশ পুনর্গঠন ও পরিবেশ রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণ অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও ‘গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়া’র যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মা-বাবা যেমন সন্তানকে লালন-পালন করেন, তেমনি একটি গাছ রোপণ করে সেটিকে যত্ন সহকারে বড় করে তুলতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না; ফল, জ্বালানি ও আসবাবপত্রের চাহিদাও মেটায়।’

বসতবাড়ির আশপাশে, পতিত জমি ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার এদেশকে জিম্মি করে রেখেছিল। মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এখন সময় এসেছে দেশকে নতুনভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করছে।’

কৃষিখাতের উন্নয়নে মৃতপ্রায় খালগুলো পুনর্খননের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে খাল খনন না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাল পুনরুজ্জীবিত করা হলে দেশের কৃষি ও কৃষক বাঁচবে।’

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোদাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান।

আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ জেলায় ১০ হাজার বৃক্ষরোপণ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে বেশি করে গাছ লাগাতে হবে : সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত