সংবাদ

মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে চালকসহ নিহত ২
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া গ্রামের সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) ও বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আইয়ুবের ছেলে মজনু (৩০)। মজনু নসিমনের চালক ছিলেন এবং দুলাল ছিলেন ওই নসিমনের যাত্রী।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় বাড়ৈখালী থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া গ্রামের সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) ও বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আইয়ুবের ছেলে মজনু (৩০)। মজনু নসিমনের চালক ছিলেন এবং দুলাল ছিলেন ওই নসিমনের যাত্রী।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় বাড়ৈখালী থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত