নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ জুলাই) দিনব্যাপী ঘোড়াশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সকাল-সন্ধ্যা সুপার মার্কেট ও পলাশ নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ২০টির বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিভিন্ন বসতবাড়িতে থাকা অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কয়েকটি পরিবারকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিপণন অফিসের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এস এম ফজলুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন