দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে এখন গুণতে হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনার দরপতনের পাশাপাশি স্থানীয় বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
/

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন