বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা ও বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বইমেলার পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বর্ণিল বেলুন উড়িয়ে কবিতা দিবসের শুভ উদ্বোধন করেন প্রয়াত কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের ছোট ভাই শাহনূর মাহমুদ এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শওকত সিদ্দিকী। এ সময় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী ও কবি বকুল আশরাফ বইমেলার শুভ উদ্বোধন করেন।
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলা ও সাথী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয়। কবিতা দিবসের স্মৃতিচারণ করেন কবি বকুল আশরাফ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি সাযযাদ কাদির, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কবি বকুল আশরাফ ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর মা-বাবা, এই ভেন্যুতে কবিতা দিবসের প্রথম আয়োজনের সক্রিয় সদস্য প্রয়াত শ্রী লক্ষণ চন্দ্র দেবনাথসহ কবিতা দিবসের সঙ্গে যুক্ত মৃত সাহিত্যকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে লেখক আশরাফুল আলমের গল্পগ্রন্থ ‘নীল খাতার শেষ পাতা’-র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ ছাড়া ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউসের হাতে ‘সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার’ ও পরিবারের পক্ষ থেকে এককালীন পাঁচ হাজার টাকার নগদ মেধাবৃত্তি তুলে দেন প্রয়াত কবির ছেলে শাহ সাদ্দাম কাদির ও ভাই শাহনূর মাহমুদ।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় ‘সমকালীনতাই কালোত্তীর্ণ সাহিত্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন, কবি পথিক রানা, রানা মাসুদ ও নাফিউল হক।
ঢাকাসহ সারা দেশ থেকে অর্ধশতাধিক কবির অংশগ্রহণে এই মেলা স্থানীয় শিশু-কিশোর ও পাঠকদের মধ্যে দারুণ উৎসাহের সৃষ্টি করে। দেশের ১৫টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিদের মোট ১৫টি স্টল মেলায় অংশ নেয়। দিনভর স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন বকুল আশরাফ, লুৎফর রহমান স্বদেশী, দিপংকর মারজুক, দৃষ্টি নুত, রেহেনা সুলতানা, পথিক রানা, আশরাফুল আলমসহ অর্ধশতাধিক কবি।
বিকেলের অধিবেশনে বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র, কচি-কাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য এবং বৃত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্রে সাধারণ সম্পাদক সাজেদা রোজী এবং পরিচালনায় ছিলেন শিক্ষক সমুদ্র প্রবাল ও দীপঙ্কর সরকার বর্মণ।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ২০০৪ সালে বাংলা কবিতা দিবস প্রবর্তন করেন এবং ২০১৪ সাল থেকে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে নিয়মিত এই দিবসটি পালিত হয়ে আসছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন