সংবাদ

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ
ছবি : সংগৃহীত

রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িবহরটিতে এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল শহরের প্রবেশমুখ চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাদের পথরোধ করেন।

হবিগঞ্জ জেলা শহরে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আগে থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছিল। সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় প্রশাসন ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করেছে। মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি। ধারণা করা হচ্ছে, হবিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপি নেতারা চা-কন্যা মোড়েই অবস্থান করছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিল পুলিশ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িবহরটিতে এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল শহরের প্রবেশমুখ চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাদের পথরোধ করেন।

হবিগঞ্জ জেলা শহরে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আগে থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছিল। সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় প্রশাসন ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করেছে। মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি। ধারণা করা হচ্ছে, হবিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপি নেতারা চা-কন্যা মোড়েই অবস্থান করছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত