মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামে এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান ব্যাপারী (২০) নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ডাসার থানার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান একই উপজেলার বালিগ্রাম এলাকার সোহেল ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন আশিক ও রমজান। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘চন্দ্র পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পথে আশিকের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রমজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, বাসটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
\

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন