সংবাদ

শিশু ধর্ষণ মামলায় নওগাঁয় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

শিশু ধর্ষণ মামলায় নওগাঁয় যুবক গ্রেপ্তার
নওগাঁয় ১২ বছরের শিশু ধর্ষণের শিকার। ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নিশান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বিকেলে রাণীনগর থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিজ বাড়িতে জালের কাটি বুনছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে তার নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

শিশুটির মা বলেন, মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শিশু ধর্ষণ মামলায় নওগাঁয় যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নিশান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বিকেলে রাণীনগর থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিজ বাড়িতে জালের কাটি বুনছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে তার নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

শিশুটির মা বলেন, মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত