সংবাদ

মাজার বস্তিতে পুলিশের হানা, উদ্ধার মাদক ও অস্ত্র

জেলা  বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

মাজার বস্তিতে পুলিশের হানা, উদ্ধার মাদক ও অস্ত্র
ছবি : সংবাদ

মঙ্গলবার (৪ আগস্ট) রাতের নিস্তব্ধতা ভেঙে টঙ্গীর হাজী মাজার বস্তিতে হানা দেয় পুলিশের এক বিশাল দল। মাদক কারবারিদের আস্তানা তছনছ করে দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে বুধবার (৫ আগস্ট)  ভোর পর্যন্ত এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে বস্তির ভেতর থেকে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) জানান, টঙ্গী এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মাজার বস্তিতে পুলিশের হানা, উদ্ধার মাদক ও অস্ত্র

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মঙ্গলবার (৪ আগস্ট) রাতের নিস্তব্ধতা ভেঙে টঙ্গীর হাজী মাজার বস্তিতে হানা দেয় পুলিশের এক বিশাল দল। মাদক কারবারিদের আস্তানা তছনছ করে দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে বুধবার (৫ আগস্ট)  ভোর পর্যন্ত এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে বস্তির ভেতর থেকে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) জানান, টঙ্গী এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত