সংবাদ

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার সকাল আটটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লাভলী আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার সকাল আটটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লাভলী আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত