সংবাদ

জুলাই দিবসেও সংঘর্ষে জড়ালো ছাত্রদল-শিবির

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

জুলাই দিবসেও সংঘর্ষে জড়ালো ছাত্রদল-শিবির
নারায়ণগঞ্জে সভায় বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত কয়েকদিন ধরে ক্যাম্পাসগুলোতে বাড়তে থাকা এই সহিংসতা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ।

একই দিন সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ শীর্ষক র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের আপত্তিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিবির ।

এর আগে মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজেও ছাত্রদল-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের রেশ হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে ।

সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও একই ধরনের সংঘর্ষ হয়। ফলে পরপর তিন দিনে দেশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল ।

গত প্রায় দুই বছর ধরে ক্যাম্পাসগুলোতে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও হঠাৎ এই সংঘর্ষে 'প্রতিহিংসার রাজনীতি' ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘ছোট একটি ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে আসি। প্রতিহিংসার রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের কেন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে?’

আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা চাই না। বারবার সহিংসতার ঘটনায় আমাদের মধ্যে ভয় তৈরি হচ্ছে এবং ক্লাস ব্যাহত হচ্ছে।'’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল প্রভাব বিস্তার করতে চাইছে, অন্যদিকে শিবির সেই আধিপত্য ধরে রাখতে চাইছে-এই দ্বন্দ্বই সহিংসতার মূল কারণ। 

ছাত্রদল অভিযোগ করে, শিবির ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করছে। অন্যদিকে শিবিরের দাবি, ছাত্রদল ক্যাম্পাস দখলের চেষ্টা করছে ।

ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই দিবসেও সংঘর্ষে জড়ালো ছাত্রদল-শিবির

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত