সংবাদ

হাট ও মাঠের জায়গা উদ্ধারে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

হাট ও মাঠের জায়গা উদ্ধারে স্থানীয়দের মানববন্ধন
ছবি : সংবাদ

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে শত বছরের পুরনো একটি হাট ও স্থানীয় কিশোর-তরুণদের খেলার মাঠের জায়গা দখলের অভিযোগ উঠেছে। মায়া বেগম ও তার ভাইদের বিরুদ্ধে এই অবৈধ দখলের অভিযোগ তুলে জায়গাটি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার হবিগঞ্জ বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী ও সাধারণ বাসিন্দারা অংশ নেন।

স্থানীয়দের দাবি, বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ হাটটি প্রায় দেড়শ বছরের পুরনো। প্রায় চার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই হাটে প্রতি বৃহস্পতিবার গবাদিপশু কেনাবেচা হয়। পাশাপাশি এখানে শতাধিক স্থায়ী দোকান রয়েছে। গত দুই-তিন বছর ধরে মায়া বেগম ও তার ভাইয়েরা হাটের পশ্চিম পাশের প্রায় ৫০ শতাংশ জায়গা নিজেদের দাবি করে দখলে রেখেছেন। এ নিয়ে হাট কমিটি ও ইজারাদারদের সঙ্গে তাদের প্রায়ই বাকবিতণ্ডা হয়।

এ ছাড়া হাটের মধ্যে প্রায় এক একর জায়গা দীর্ঘ দিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ওই জায়গাটিও দখলের আওতায় চলে আসায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার কিশোর ও তরুণরা। অভিযোগ রয়েছে, এই দখলের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হয়রানিমূলক মামলায় জড়ানোর ভয় দেখানো হয়।

হবিগঞ্জ হাটের সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়া বলেন, ‘মায়া বেগম ও তার দুই ভাই হাটের অনেকটা জায়গা দখল করে রেখেছেন। সীমানা পিলার থাকলেও তারা তা মানছেন না। আমরা বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানাব।’

বাহাদুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, ‘হাট কমিটির ৬২ জন সদস্য মিলে জায়গাটি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু দখলদাররা কোনো কথা শোনেন না, উল্টো মামলার হুমকি দেন। আমরা প্রশাসনের মাধ্যমে এর প্রতিকার চাই।’

অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি মায়া বেগম ও তার ভাইয়েরা। তবে তারা জানিয়েছেন, বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, হাটের জায়গা দখল করার কোনো সুযোগ নেই। হাট কমিটি লিখিত অভিযোগ দিলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

হাট ও মাঠের জায়গা উদ্ধারে স্থানীয়দের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত