সংবাদ

পাকুন্দিয়ায় বাসচাপায় নিহত ২

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

পাকুন্দিয়ায় বাসচাপায় নিহত ২
ছবি : এআই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পাকুন্দিয়া-মঠখোলা সড়কের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. সেলিম মিয়া (৩৫)। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহত অপর ব্যক্তির (৪৫) পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতরা হলেন-বরাটিয়া গ্রামের রেনু মিয়া ও ছোটন মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অনন্যা পরিবহন’র একটি বাস পাকুন্দিয়া সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সেলিম মিয়া নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রীসহ সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান সংবাদকে বলেন, ‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পাকুন্দিয়ায় বাসচাপায় নিহত ২

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত