সংবাদ

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা
ছবি : সংগৃহীত

পঞ্চগড় সদরে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছে স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় দীপঙ্কর বাংলাদেশের একটি আখ খেতে প্রবেশ করলে তাকে আটক করে গ্রামবাসী।

আটক দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার সকালে নীলফামারী ৫৬ বিজিবির অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্ত এলাকায় হারানো গরু খুঁজতে যান বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন। স্বজনদের অভিযোগ, সীমান্তের বাংলাদেশ অংশ থেকেই তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আমার বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা এই ভারতীয় নাগরিককে ফেরত দেব না।’

ঘটনাটি নিয়ে শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ দাবি করেছে, বাংলাদেশি ওই নাগরিককে কাঁটাতার কাটার অপরাধে ইতিমধ্যে ভারতের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজিবি এই সংক্রান্ত নথি দেখতে চাইলে বিএসএফ জানায়, তাদের নাগরিককে ফেরত দিলে তারা নথিপত্র দেখাবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আগে আমাদের জানায়নি। এক ভারতীয় নাগরিককে গ্রামবাসী আটকে রাখার পর বিএসএফ বিষয়টি আমাদের অবহিত করে। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিষয়টি এখন পুলিশ দেখছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত