সংবাদ

গাঁজার আড্ডায় অভিযান, দুইজনের কারাদণ্ড

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

গাঁজার আড্ডায় অভিযান, দুইজনের কারাদণ্ড
ছবি : সংবাদ

মাদারীপুরের ডাসারে গাঁজা সেবনের আড্ডায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব পুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালী এলাকায় সৈয়দ আরিফুজ্জামানের বসতঘরে গাঁজা সেবনের আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে সৈয়দ আরিফুজ্জামান (৪০) এবং মো. সুজন সরদার (৩১) নামে দুইজনকে আটক করা হয়।

পরে মাদারীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সৈয়দ আরিফুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন সরদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন, 'এই ঘটনায় আমি বাদী হয়ে মোবাইল কোর্টে মামলা দায়ের করি।'

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গাঁজার আড্ডায় অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের ডাসারে গাঁজা সেবনের আড্ডায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব পুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালী এলাকায় সৈয়দ আরিফুজ্জামানের বসতঘরে গাঁজা সেবনের আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে সৈয়দ আরিফুজ্জামান (৪০) এবং মো. সুজন সরদার (৩১) নামে দুইজনকে আটক করা হয়।

পরে মাদারীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সৈয়দ আরিফুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন সরদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন, 'এই ঘটনায় আমি বাদী হয়ে মোবাইল কোর্টে মামলা দায়ের করি।'

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত