মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্ববাজারের প্রভাব এবং প্রতিবেশী দেশগুলোতে পাচার রোধ করতেই দেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবারও কমানো হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। কাজেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারে পড়েছে। প্রতিবেশী অনেক দেশেই তেলের দাম আমাদের চেয়ে বেশি। প্রবাসীদের কষ্টার্জিত অর্ধে কেনা তেল যেন সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সেই ঝুঁকি বিবেচনাতেই এই মূল্য সমন্বয়।’
জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, ‘জ্বালানি সংকটের ভুক্তভোগী এখন পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়। তখন দেশের বাজারেও তেলের দাম সমন্বয় করা হবে। এমনকি আগের চেয়েও দাম কম নির্ধারণের সুযোগ থাকলে সরকার তা-ই করবে।’
বোরো মৌসুমে সেচ সুবিধার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সেচ মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে কৃষকদের দীর্ঘমেয়াদি সুবিধার জন্য সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন