সংবাদ

পত্নীতলায় নারী ফুটবলারদের জমজমাট মাঠের লড়াই

প্রতিনিধি, পত্নীতলা (
প্রতিনিধি, পত্নীতলা (
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

পত্নীতলায় নারী ফুটবলারদের জমজমাট মাঠের লড়াই
খেলা শুরুর আগে নারী ফুটবলারদের সঙ্গে অতিথিরা। ছবি : সংবাদ

নারী ফুটবলারদের এগিয়ে নেওয়া ও তাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়ে গেল এক প্রীতি ফুটবল ম্যাচ। পত্নীতলা ও মহাদেবপুর নারী ফুটবল দলের মধ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার পত্নীতলা উচ্চবিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্‌স/ইপার ও ডাসকো ফাউন্ডেশনের সমন্বয়ে ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেক্‌স-ইপার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রামের পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি) সাইবুন নেসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মহাদেবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আমিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক স্বপন, হেক্‌স-ইপারের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার পাপন সরকার, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের ফোকাল পারসন মদন দাস ও প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেন।

সভাপতির বক্তব্যে সাইবুন নেসা বলেন, ‘থ্রাইভ প্রকল্পের মূল লক্ষ্যই হলো শিশু ও কিশোর-কিশোরীদের মেধা ও জীবন দক্ষতার বিকাশ ঘটানো। মাঠের খেলাধুলা তরুণদের নেতৃত্ব গুণাবলি অর্জনে এবং তাদের মাদকমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।’

দুটি দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় নারী ফুটবলারদের জমজমাট মাঠের লড়াই

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত