স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার; পরিবারকে ঘিরে ছিল কত না প্রত্যাশা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্রী হাবিবা আক্তার (২০)। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অকালে ঝরে গেল তার প্রাণ। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা আক্তার দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী সরকারপাড়া এলাকার হারুন রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২৬৩৭) সঙ্গে ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর পরই ভূল্লী থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তারের মৃত্যু হয়। আহত বাকিদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন ভূল্লীর বাসিন্দা শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬), নাজমা বেগম (৭০) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার সোহাগ (২৫)।
হাবিবার অকালমৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
বোদা হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন