সংবাদ

বাংলাদেশিদের বিনামূল্যে সাংবাদিকতা শেখাবে ভারত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশিদের বিনামূল্যে সাংবাদিকতা শেখাবে ভারত
ছবি: এআই

বাংলাদেশের সাংবাদিকদের জন্য সাংবাদিকতার বিশেষ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

এই কোর্সে অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশনের (ঢাকা) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় হাইকমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করতে যাচ্ছে।

কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য প্রণয়ন করা হয়েছে।

কোর্সে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যবহারিক দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচির আওতায় হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

কোর্সের চিঠি

পোস্টে আরও বলা হয়, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। উল্লিখিত ক্ষেত্রসমূহে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক চিঠির শেষে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের বিনামূল্যে সাংবাদিকতা শেখাবে ভারত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত