দেশের চলমান গ্যাস সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্থায়ীভাবে সংকট থেকে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এই অবকাঠামো তৈরির কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।’
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কাজ করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায়ও সরকার কাজ করছে।’
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের ধোপাদিঘিরপাড়ে একটি কৃষিবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বাস্তবতা। তবে এ সংকটের স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।’
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মিল ও কারখানা গ্যাস সংকটে ভুগছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়, এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া।
মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার ছোট আকারের জাহাজগুলো বর্তমানে অন্যত্র কাজে নিয়োজিত রয়েছে। ফলে সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।’

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন