সংবাদ

টানা তিন দফা বাড়ার পর সোনার দাম কমল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম

টানা তিন দফা বাড়ার পর সোনার দাম কমল
ছবি : সংগৃহীত

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সারা দেশে বাজুস নির্ধারিত এই নতুন দামেই সোনা কেনাবেচা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টানা তিন দফা বাড়ার পর সোনার দাম কমল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সারা দেশে বাজুস নির্ধারিত এই নতুন দামেই সোনা কেনাবেচা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত