সারাদেশে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম সফল হওয়ার পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল রবিবার (১৬ আগস্ট) সড়কপথে কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী।
কিশোরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ঢাকা-কিশোরগঞ্জ রুটে গাজীপুর এলাকার সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে জোর দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর এলাকায় মহাসড়ক ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কাজ চলমান রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রোড ডিভাইডার সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং নান্দনিক সাজসজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
ইতোমধ্যেই গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সড়ক ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো রুটেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন