সংবাদ

শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মারামারিতে আল আমিন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বলিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আল আমিন বলিয়াঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গ্রামের মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় বলের আঘাত লাগাকে কেন্দ্র করে বলিয়াঘাট গ্রামের আবদুল লতিফের ছেলের সঙ্গে আল আমিনের ভাগনের  ঝগড়া হয়। একপর্যায়ে আল আমিনের ভাগনে ওই শিশুকে চড় মারে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

নিহতের ছোট ভাই জুয়েল মিয়া বলেন, ‘শুক্রবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি মীমাংসার জন্য আমি বলিয়াঘাট বাজারে আবদুল লতিফের কাছে যাই। তখন তারা আমাকে মারধর করেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমার ভাই আল আমিন প্রতিবাদ করলে তারা রামদা দিয়ে তার মাথায় আঘাত করেন।’

গুরুতর আহত অবস্থায় আল আমিনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, শিশুদের খেলা নিয়ে বিরোধের জেরে বড়দের সংঘর্ষে একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত