সংবাদ

র‍্যাবের ভুয়া পরিচয়ে কোটি টাকা ছিনতাই: অস্ত্র ও প্রযুক্তিসহ গ্রেফতার ৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

র‍্যাবের ভুয়া পরিচয়ে কোটি টাকা ছিনতাই: অস্ত্র ও প্রযুক্তিসহ গ্রেফতার ৫

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরাধীরা র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, পোশাক, ওয়াকিটকি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই দুঃসাহসিক ছিনতাই সম্পন্ন করে।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। ডিবির অভিযানে তাদের কাছ থেকে ৪টি ৭.৬৫ মিমি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত ১২ লাখ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত র‍্যাবের ভুয়া ভেস্ট, ক্যাপ, পরিচয়পত্র, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে বলেন, "গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকার ডিএল ফিলিং স্টেশনের চারজন ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা বিমানবন্দর থানার ক্রাউন প্লাজার কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা ডাকাত দল অস্ত্র ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।"

তিনি আরও যোগ করেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাংক ছুটির কারণে পেট্রোল পাম্পের টাকা কয়েক দিন জমা রাখা হয়েছিল। বন্ধের দিনগুলোতে বিপুল পরিমাণ টাকা জমার বিষয়টি জেনেই তারা এই ডাকাতির পরিকল্পনা করেন।"

গ্রেফতারদের অপরাধের রেকর্ড সম্পর্কে ডিবি প্রধান বলেন, "গ্রেফতাররা সবাই পেশাদার অপরাধী এবং একাধিক মামলার আসামি। সাগর বাড়ৈর বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। মূল অর্গানাইজার বা মাস্টারমাইন্ড এখনো পলাতক। তাকে গ্রেফতার করা সম্ভব হলে বিস্তারিত পরিকল্পনা জানা যাবে।"

লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের গুঞ্জন খারিজ করে শফিকুল ইসলাম নিশ্চিত করেন, পরীক্ষা করে দেখা গেছে কোনো পুলিশের চুরি হওয়া অস্ত্র নয়, বরং অবৈধভাবে সংগৃহীত। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও অবশিষ্ট টাকা উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

র‍্যাবের ভুয়া পরিচয়ে কোটি টাকা ছিনতাই: অস্ত্র ও প্রযুক্তিসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত