সংবাদ

চিত্রাঙ্কনে প্রথম মাইফা, বিতর্কে রানার্সআপ হরগজ স্কুল

মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

চিত্রাঙ্কনে প্রথম মাইফা, বিতর্কে রানার্সআপ হরগজ স্কুল
ছবি : সংবাদ

মানিকগঞ্জে আয়োজিত ‘ইতিবৃত্ত ২০২৬’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘জেলা প্রশাসন বিতর্ক কাপ’-এ বড় সাফল্য পেয়েছে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। চিত্রাঙ্কনে মাধ্যমিক শাখায় (নবম-দশম শ্রেণি) জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাইফা রহমান। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের বিতর্ক দল।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং যুক্তিবাদী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মেধা ও মননে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের এই দ্বিমুখী সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চিত্রাঙ্কনে প্রথম মাইফা, বিতর্কে রানার্সআপ হরগজ স্কুল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জে আয়োজিত ‘ইতিবৃত্ত ২০২৬’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘জেলা প্রশাসন বিতর্ক কাপ’-এ বড় সাফল্য পেয়েছে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। চিত্রাঙ্কনে মাধ্যমিক শাখায় (নবম-দশম শ্রেণি) জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাইফা রহমান। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের বিতর্ক দল।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং যুক্তিবাদী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মেধা ও মননে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের এই দ্বিমুখী সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত