গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী স্বার্থরক্ষা করার জন্য ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে ছিল, যেভাবে পড়াশোনা করে এসেছি, সেভাবে আর নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সরকারি কাউখালী কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার্থীরা যেন ভালো রেজাল্ট করতে পারে এজন্য আপনারা শিক্ষকরা যারা দায়িত্বে আছেন আপনাদের অবশ্যই ভালো করে গুরুত্ব দিতে হবে। দায়িত্ববোধ শুধু সরকারের না, দায়িত্ববোধ প্রতিটি নাগরিকের এবং শিক্ষকদের আরও বেশি দায়িত্ব। শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
ভালো মানুষ হওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ভালো মানুষ হতে হলে তার ভেতরে দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। শিক্ষার্থীদের অটো পাশ দিয়ে শিক্ষার মান নষ্ট করা হয়েছে। শিক্ষার মান পুনরায় ফিরিয়ে আনতে সবার প্রচেষ্টা থাকতে হবে। নবীনবরণ অনুষ্ঠানে যে সব শিক্ষার্থী উপস্থিত রয়েছে সবাইকে ভালো মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন