সংবাদ

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সম্মাননা

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সম্মাননা
ছবি : সংবাদ

নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আপনাদের যেকোনো সমস্যায় আমি ও আমার প্রশাসন সবসময় পাশে থাকবে। আপনাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম।

সভা শেষে সংসদ সদস্য মনজুর এলাহী এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টারকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সম্মাননা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত