সংবাদ

নিখোঁজ শিশু পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

নিখোঁজ শিশু পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার
ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী চলন্ত হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশু রুকাইয়া নুরের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোরে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গোলচামট এলাকার চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রুকাইয়াসহ পরিবারের প্রায় ২০ জন সদস্য ‘সাইফান এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। মধ্যনগর থেকে হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর দিকে যাওয়ার পথে দুপুরে বৌলাই নদীর মাহতাবপুর খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে পা পিছলে নদীতে পড়ে যায় রুকাইয়া।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার ভোরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী থেকে রুকাইয়ার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নিখোঁজ শিশু পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী চলন্ত হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশু রুকাইয়া নুরের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোরে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গোলচামট এলাকার চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রুকাইয়াসহ পরিবারের প্রায় ২০ জন সদস্য ‘সাইফান এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। মধ্যনগর থেকে হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর দিকে যাওয়ার পথে দুপুরে বৌলাই নদীর মাহতাবপুর খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে পা পিছলে নদীতে পড়ে যায় রুকাইয়া।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার ভোরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী থেকে রুকাইয়ার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত