সংবাদ

তালাবদ্ধ ফ্ল্যাটে মায়ের মরদেহ, দুই শিশুকে জীবিত উদ্ধার

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

তালাবদ্ধ ফ্ল্যাটে মায়ের মরদেহ, দুই শিশুকে জীবিত উদ্ধার
ছবি : সংগৃহীত

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অন্য একটি কক্ষ থেকে ওই গৃহবধূর দুই শিশুকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত ইসরাত জাহান ওই এলাকার কাউসার আহাম্মেদ শাওনের স্ত্রী। ঘটনার পর থেকে কাউসার পলাতক রয়েছেন। এই দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়ে ও ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই ফ্ল্যাটের জানালার গ্রিল দিয়ে দুই শিশু বারবার পানি চাচ্ছিল এবং কাঁদছিল। শিশুদের কান্নাকাটি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। তারা গিয়ে দেখেন, ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে জানালার গ্রিল দিয়ে শিশুদের আর্তনাদ শুনে স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এক কক্ষ থেকে শিশুদের উদ্ধারের পর অন্য কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রতিবেশী মৌসুমী আক্তার বলেন, ‘বাচ্চা দুটো জানালার কাছে এসে খুব কান্নাকাটি করছিল। ওরা শুধু পানি চাচ্ছিল। পরে আমরা গিয়ে তালা ভেঙে ওদের বের করি এবং ভেতরে মায়ের লাশ দেখতে পাই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

তালাবদ্ধ ফ্ল্যাটে মায়ের মরদেহ, দুই শিশুকে জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত