সংবাদ

শরীরে আগুন, বাঁচতে পুকুরে ঝাঁপ দিলেন পাখি

 প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

শরীরে আগুন, বাঁচতে পুকুরে ঝাঁপ দিলেন পাখি
ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সড়কে এই ঘটনা ঘটে। দগ্ধ পাখিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাখি কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুলকে (৫০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বদলগাছী হাট থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পাখি। তার সঙ্গে রবিউল নামে আরও একজন ছিলেন। পথে বদলগাছী ব্রিজের কাছ থেকে তাদের মোটরসাইকেলে ওঠেন আসাদুজ্জামান টুটুল। পুখুরিয়া গ্রামের একটি সড়কের পাশে পৌঁছালে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। তখন তারা গাড়িটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, এ সময় টুটুল তার কাছে থাকা বোতল থেকে পেট্রল ছিটিয়ে পাখির শরীরে আগুন ধরিয়ে দেন। প্রাণ বাঁচাতে পাখি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন।

সাথী রবিউলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পাখিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় কেশাইল এলাকা থেকে টুটুলকে আটক করে জনতা। সেখানে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, গত ২৫ জুলাই মাদকসহ গ্রেপ্তারের পর টুটুল জেলহাজতে গিয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। ওই মাদক মামলার সাক্ষীদের ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। সেই বিরোধের জেরে পাখির ওপর এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘অভিযুক্ত আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

শরীরে আগুন, বাঁচতে পুকুরে ঝাঁপ দিলেন পাখি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত