সংবাদ

প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ সরকার : নাহিদ ইসলাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম

প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ সরকার : নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপি সরকার গত ১৮০ দিনে জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ছয় মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি–এই তিনটি অগ্রাধিকার খাতের প্রতিটিতেই সরকার নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতার খতিয়ান’ তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রতিটি নিত্যপণ্যের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার সিন্ডিকেট আগের মতোই সক্রিয় রয়েছে এবং সরকার তা ভাঙতে পারেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অথচ সরকার নিজেদের দায় স্বীকার না করে সবকিছু বিগত সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও সংকট তৈরি হলেও সরকার তা অস্বীকার করেছে। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠী এই খাতে সিন্ডিকেট গড়ে তুলেছে, যাদের প্রশ্রয় দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতারা।’

সরকারের প্রকাশিত সাফল্যের ‘ই-বুক’কে প্রত্যাখ্যান করে তিনি বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। সরকার নিজেরা সাফল্যের দাবি করলেও মাঠপর্যায়ে মানুষের হাহাকার কমেনি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ সরকার : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত