সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ, নৈরাজ্য ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের আমলে সড়ক খাতকে ঘিরে যে অরাজকতা ও কথিত মাফিয়াতন্ত্র গড়ে উঠেছিল, তা দূর করতে অবিলম্বে আইনি ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নবগঠিত শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব পরিবহন খাতের এই অচলাবস্থা কাটিয়ে সাধারণ শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মান বাড়াতে সোচ্চার থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সড়ক খাতের আধুনিকায়নের ওপর বিশেষ জোর দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, নিত্যনতুন উদ্ভাবনী ভাবনার মাধ্যমে পুরো পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে আইনগত শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করাই এখন প্রধান লক্ষ্য।
বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা যথাযথ দায়িত্ব পালন করলে বিগত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটানো সম্ভব হবে।
শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
\

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন