সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী কে?

 প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী কে?
ছবি : সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। এতে বিএনপির একক প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ পরিষ্কার হলো।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল্লাহ মাসুদ বলেন, দলীয় সিদ্ধান্ত ও ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। কেন্দ্র যাকে দলীয় সবুজ সংকেত দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মাসুদের আবেদনটি জমা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। 

এর আগে একই আসনে বিএনপির দুই নেতা ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দেওয়ায় ধানের শীষ কে পাচ্ছেন, তা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছিল। অবশেষে মাসুদের সরে দাঁড়ানোর মধ্য দিয়ে মির্জা ফয়সল আমিনের প্রার্থিতাই চূড়ান্ত হতে যাচ্ছে।

বিএনপি ছাড়া এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। 

আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ৫ লাখ ১৬ হাজার ১৩৮ ভোটারের এই আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী থানা নিয়ে গঠিত। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী কে?

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত