সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ হারালেন সেনাসদস্য ও তার স্ত্রী

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ হারালেন সেনাসদস্য ও তার স্ত্রী
ছবি : সংবাদ

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি বাসের নিচে ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জান্নাতুল নিহত হন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুপুরে যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেনা সদস্য সোহেল কাজী মারা যান। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ হারালেন সেনাসদস্য ও তার স্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত