সংবাদ

বাঁশখালীতে ঘের দখল নিয়ে হত্যা: ৪ আসামি ফেনীতে গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

বাঁশখালীতে ঘের দখল নিয়ে হত্যা: ৪ আসামি ফেনীতে গ্রেপ্তার
ছবি : সংবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) ও শহিদুল ইসলাম কালু (৩৫)। আজ বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণের মাঠ ও মাছের ঘেরের মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত জিল্লুর রহমান (আবদুল আলীমের ছেলে) ওই এলাকার একটি লবণ ও মৎস্য সমিতির অধীনে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ জুলাই রাতে ঘের দখলের উদ্দেশ্যে একদল সশস্ত্র লোক সেখানে প্রবেশ করে জিল্লুরকে সরে যেতে হুমকি দেয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি বুকে তিনটি গুলিবিদ্ধ হন। ৩১ জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। র‍্যাব জানায়, মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে ঘের দখল নিয়ে হত্যা: ৪ আসামি ফেনীতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) ও শহিদুল ইসলাম কালু (৩৫)। আজ বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণের মাঠ ও মাছের ঘেরের মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত জিল্লুর রহমান (আবদুল আলীমের ছেলে) ওই এলাকার একটি লবণ ও মৎস্য সমিতির অধীনে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ জুলাই রাতে ঘের দখলের উদ্দেশ্যে একদল সশস্ত্র লোক সেখানে প্রবেশ করে জিল্লুরকে সরে যেতে হুমকি দেয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি বুকে তিনটি গুলিবিদ্ধ হন। ৩১ জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। র‍্যাব জানায়, মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত