বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ।
সভায় জানানো হয়, ১ সেপ্টেম্বর সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর সকাল সাড়ে ৭টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৯টায় আলোচনা সভা এবং সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এই র্যালিতে নেতৃত্ব দেবেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ এবং তার পুত্র, বিসিবি পরিচালক ও মিডিয়া সেলের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ও মাহবুবুর রহমান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, বডিউজ্জামান বডি, নির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সভায় সব পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন