সংবাদ

সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা
ছবি : সংবাদ

মাত্র তিন বছরের সন্তানকে রেখে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের স্ত্রী সাবিহা বিনতে লিপি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

দীর্ঘদিন ধরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ (আইএলডি) নামের জটিল ও গুরুতর ফুসফুসের রোগে ভুগছেন সাবিহা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে দুই ফুসফুস প্রতিস্থাপনের (ডাবল লাং ট্রান্সপ্ল্যান্ট) পরামর্শ দিয়েছেন। চিকিৎসা, অস্ত্রোপচার ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় মিলিয়ে এজন্য প্রয়োজন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

চিকিৎসকেরা জানান, সাবিহার ফুসফুসের রোগটি বর্তমানে দ্রুত অগ্রসরমান পর্যায়ে রয়েছে। সর্বশেষ এইচআরসিটি স্ক্যানের প্রতিবেদনে তার ফুসফুসের প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে চিকিৎসা ও ফুসফুস প্রতিস্থাপন করা না হলে তার জীবন ঝুঁকিতে পড়বে।

সাবিহার চিকিৎসার জন্য দেশে ও বিদেশে ইতিমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে তার পরিবার। দীর্ঘদিনের চিকিৎসার পর পরিবারের আর্থিক সক্ষমতাও প্রায় শেষ। ফুসফুস প্রতিস্থাপনের মূল ব্যয়ের পাশাপাশি আইসিইউ, ওষুধ ও দীর্ঘমেয়াদি ফলোআপের খরচ বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় মরণব্যাধির সঙ্গে লড়তে থাকা সাবিহা আবারও তার তিন বছরের ছোট্ট সন্তানের কাছে ফিরে আসতে চান। সন্তানকে কোলে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তার। স্ত্রীর জীবন বাঁচাতে ও অবুঝ শিশুটির মুখে হাসি ফোটাতে দেশ-বিদেশের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:

ব্যাংক হিসাব:

  • ব্যাংক এশিয়া:

    হিসাবের নাম: Sahanaz Haque

    হিসাব নম্বর: 04434000714 (মগবাজার শাখা)

    রাউটিং নম্বর: 070274187 | সুইফট কোড: BALBBDDH

  • অগ্রণী ব্যাংক লি.:

    হিসাবের নাম: Md. Mahfuzur Rahman

    হিসাব নম্বর: 0200022065832 (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা)

    রাউটিং নম্বর: 010350061

মোবাইল ব্যাংকিং:

  • বিকাশ (ব্যক্তিগত): 01680942429 (রেফারেন্স: Sabiha)

  • নগদ (ব্যক্তিগত): 01673266700 (রেফারেন্স: Sabiha)

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত