ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটে আসে এক তরুণী। গ্রামে বিদেশি পুত্রবধূর আগমন ঘিরে শুরু হয় নানা কাণ্ড। নতুন পরিবেশ, ভিন্ন সংস্কৃতি ও পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। এমনই হাস্যরসাত্মক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কোরিয়ান বউ’।
জাগো বাংলা ড্রামার
জন্য নির্মিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন মেহেদী। জাগো বাংলা
ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি নাটকটি।
নাটকটির গল্পে উঠে
এসেছে ভিন্ন সংস্কৃতির একজন তরুণীর বাংলাদেশে আসা এবং একটি পরিবারের সঙ্গে তার মানিয়ে
নেওয়ার নানা অভিজ্ঞতা। শুরুতে গল্পটি হাসি-ঠাট্টা ও মজার নানা ঘটনার মধ্য দিয়ে এগোলেও
ধীরে ধীরে এর ভেতরের সামাজিক বিষয়গুলোও সামনে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা সুমন মেহেদী
বলেন, “‘কোরিয়ান বউ’ শুধু হাসি-ঠাট্টার গল্প নয়। গল্পের শুরুতে দর্শকরা একটি ভিন্ন
সংস্কৃতির মেয়ের বাংলাদেশে আসা এবং একটি পরিবারের সঙ্গে তার মানিয়ে নেওয়ার নানা মজার
ঘটনা দেখতে পাবেন। কিন্তু গল্প যত এগোবে, ততই এর ভেতরের অন্য দিকগুলো সামনে আসবে।”
তিনি আরও বলেন,
“নাটকের মাধ্যমে আমরা ভালোবাসা, পারিবারিক সম্পর্ক ও ভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে
পথচলার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এমন একটি সামাজিক বিষয় গল্পের মধ্যে
রাখা হয়েছে, যা আমাদের সমাজে থাকলেও এ নিয়ে খুব বেশি আলোচনা হয় না। দর্শকরা হাসবেন,
আনন্দ পাবেন, আবার গল্পের একটা পর্যায়ে এসে ভাবতেও বাধ্য হবেন।”
‘কোরিয়ান বউ’ নাটকের
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা সবুজ আহমেদ ও নবাগতা আশমিতা
এলিজাবেথ চিরান। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন তরুণ ও প্রতিভাবান কয়েকজন শিল্পী।
অভিনয়শিল্পীদের
প্রশংসা করে সুমন মেহেদী বলেন, “সবুজ আহমেদ ও আশমিতা এলিজাবেথ চিরান খুব আন্তরিকতার
সঙ্গে চরিত্র দুটি ফুটিয়ে তুলেছেন। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি নির্মাণ
করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি নাটক হবে।”
ভালোবাসা, পারিবারিক
সম্পর্ক, সংস্কৃতির ভিন্নতা ও হাস্যরসের পাশাপাশি সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ
দিককে গল্পে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফলে শুধু বিনোদন নয়, নাটকটি দর্শকদের ভাবনার
খোরাকও জোগাবে বলে প্রত্যাশা নির্মাতার।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন