ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিপ্লবীদের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’। ভুবন বাম, রোহিত সরাফ, গুরফতেহ পিরজাদা ও প্রতিভা রান্তা অভিনীত সিরিজটি পরিচালনা করেছেন নিখিল আদভানি।
সিরিজটিতে উঠে এসেছে
রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, বাঘা যতীন ও প্রতিভা লাহিড়ীর মতো বিপ্লবীদের গল্প।
স্বাধীনতার আন্দোলনে তাদের ভূমিকা ও সংগ্রামের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে ‘দ্য
রেভলিউশনারিজ’-এ।
সঞ্জীব সান্যালের
বই ‘রেভলিউশনারিজ: দ্য আদার স্টোরি অব হাউ ইন্ডিয়া ওয়ন ইটস ফ্রিডম’ অবলম্বনে সিরিজটি
নির্মাণ করা হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন সানযুক্তা চাওলা শেখ, অক্ষিতা ওয়াধওয়ানা,
শোভিত নারাং ও রুতভি মেহতা। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন পাওলি দাম ও টোটা
রায়চৌধুরী।
এমে এন্টারটেইনমেন্টের
ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন মনীষা আদভানি ও মধু ভোজওয়ানি। হিন্দি ভাষায় নির্মিত
‘দ্য রেভলিউশনারিজ’-এর বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ডাব সংস্করণও রয়েছে।
১১ সেপ্টেম্বর থেকে
অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে সিরিজটির। ইতিহাসের আলোচিত বিপ্লবীদের
জীবন ও স্বাধীনতা আন্দোলনের তুলনামূলকভাবে কম আলোচিত অধ্যায়গুলোই এই সিরিজের গল্পের
মূল উপজীব্য।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন